• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জে দস্যুতার মামলায় অভিযুক্ত সিমন চৌধুরী গ্রেফতার ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা সাংবাদিক আলিফ হত্যা ও মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন শ্রীপুর উত্তর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারুল সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল দুর্গোৎসবে মধ্যনগর উপজেলাবাসীকে আঃ কাইয়ুম মজনুর শারদীয় শুভেচ্ছা

জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া

Reporter Name
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে রয়েছেন যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক

সম্পাদক আলিফ মিয়া সৎ,নির্ভীক, ন্যায় নীতিবান ও শিক্ষানুরাগী,জগন্নাথপুর উপজেলার সুনামধন্য ব্যক্তি।

আলিফ মিয়া বলেন,জনপ্রতিনিধি নয়, বরং একজন সেবক হিসেবে কাজ করতেই তিনি মেয়র পদে প্রার্থী হতে চান। তিনি আরও বলেন, জগন্নাথপুর পৌরবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছি, ভবিষ্যতেও একজন সেবক হিসেবে তাদের জন্য কাজ করতে চাই।”তিনি বলেন, জগন্নাথপুরে মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণে একটি সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা,নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, নাগরিক সেবার মান বৃদ্ধি ও সহজলভ্য করা,স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, তরুণ সমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।শিক্ষা ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ,প্রযুক্তিনির্ভর স্মার্ট পৌরসেবা চালু করা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করা, জনগণের মতামতের ভিত্তিতে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার কারণে তৃণমূল মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও তাকে নিয়মিত দেখা যায়,যা তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত করেছে।স্থানীয়দের মতে, “সেবক” হিসেবে নিজেকে উপস্থাপন করা আলিফ মিয়ার দীর্ঘদিনের চর্চারই প্রতিফলন। প্রতিকূল পরিস্থিতিতে তার এই দৃঢ় অবস্থান ও সহমর্মিতা তাকে তৃণমূলের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে।এখন দেখার বিষয়, এই সেবামূলক মনোভাব ও প্রতিশ্রুতি কতটা জনসমর্থনে রূপ নেয় তিনি নিজের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, পৌরবাসীর সেবা করা এবং জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক ‘মডেল পৌরসভা’ হিসেবে উপহার দিতে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। যদি পৌরবাসী তাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেন, তবে আমি কথা দিচ্ছি আমার প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব,ইনশাআল্লাহ। তার এই প্রার্থিতার ঘোষণায় পৌর এলাকায় সাধারণ ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


More News Of This Category