• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
তাহিরপুরে সাংবাদিক আ:মান্নানের মেয়ে মমতা আক্তার জুঁইয়ের বিবাহ সম্পন্ন কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা ধর্মপাশায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টিআর প্রকল্পের বরাদ্দ উত্তোলনের অভিযোগ, পিআইও বললেন-এমপি অবগত ছিলেন সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড ফারুক আহমদের অর্থায়নে শান্তিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প জেলা পুলিশের অনলাইন কুইজে প্রথম ছাত্রদল জেলা সভাপতি তারেক, সম্মাননা প্রদান বিশ্বম্ভরপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের ধনপুর ইউনিয়ন কমিটি অনুমোদন

দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করে।

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শেষ হয় বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) রাতেই। এর ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের উদ্দেশে হোটেল ছাড়ে টিম টাইগার্স। কয়েকজন বাদে সব ক্রিকেটারই দেশে ফিরেছেন একই ফ্লাইটে।

এদিকে, বাংলাদেশ বিদায় নিলেও এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান। পাকিস্তান-হংকংয়ের ম্যাচে জয় পেয়ে শেষ দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে গ্রুপ’ এ’র দল পাকিস্তান। এই গ্রুপ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করে ভারত।

‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার ফোরে যায় আফগানিস্তান। শ্রীলঙ্কা ও বাংলাদেশকে উড়িয়ে দিয়ে সেরা চারে খেলার টিকেট পায় তারা। বৃহস্পতিবার শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে এই গ্রুপের শ্রীলঙ্কাও।

সুপার ফোরে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে খেলবে। যেটি শুরু হবে শনিবার (৩ সেপ্টেম্বর) থেকে। শারজায় প্রথম ম্যাচেই মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর পরদিন রোববার মহারণে মাঠে নামবে ভারত ও পাকিস্তান। দুই ম্যাচেই প্রতিশোধের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে গ্রুপপর্বে হারা শ্রীলঙ্কা ও পাকিস্তান।


More News Of This Category