• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ছাতকে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায় ১ লক্ষ ৫০হাজার র‍্যাব-৯ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে সুনামগঞ্জেে ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ শিক্ষার্থীদের সৃজনশীল প্রকল্পে মুগ্ধ দর্শনার্থীরা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের হাত থেকে র‍্যাংক ব্যাজ পেলেন এএসআই জাকির হোসেন জীবিত উকিল আলীকে মৃত বানিয়ে জায়গা দখলের পায়তারা শান্তিগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চতুর্থ বারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি রতন শেখ, শ্রেষ্ঠ এসআই জহির হোসেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৩৭ কেজি ভারতীয় ফুসকাসহ-আটক ২

মাছের মাথা দিয়ে কচুর লতি

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

পুষ্টিমানসমৃদ্ধ খাবার খেতে সব সময়ই যে দামি খাবারের ওপর নির্ভরশীল হতে হবে, তা কিন্তু নয়। অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে আপনার হাতের কাছেই পাবেন অনেক পুষ্টিগুণসম্পন্ন উপকরণ। সেগুলো দিয়েই তৈরি করতে পারেন প্রতিদিনকার খাবার। রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

মাছের মাথা দিয়ে কচুর লতি

উপকরণ: নলা মাছের মাথা, কচুর লতি আধা কেজি, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল সিকি কাপ, রসুনবাটা ১ চা-চামচ।

প্রণালি: মাছের মাথা কেটে ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে রাখতে হবে। কড়াইয়ে তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে তুলে রাখতে হবে। ওই তেলেই পেঁয়াজবাটা, রসুনবাটা, হলুদ–মরিচের গুঁড়া ভালো করে সময় নিয়ে কষাতে হবে। মসলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। আরও কিছুক্ষণ কষাতে হবে। আগে থেকেই কচুর লতি পরিষ্কার করে কেটে রাখতে হবে। এবার কষানো মাথার মধ্যে কচুর লতি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রাখতে হবে ১৫ মিনিট। কচুর লতি সেদ্ধ হয়ে ঝোলটা মাখো মাখো হলে নামিয়ে ফেলতে হবে।


More News Of This Category