• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
শিমুলবাঁকে উচ্চ ফলনশীল বোরো চাষে প্রশিক্ষণ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ চেলা নদীতে বালু উত্তোলন বন্ধের অভিযোগ, জীবিকা সংকটে শত শত বারকি শ্রমিক যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, তাহিরপুরে ৪ স্টিলবডি আটক, জরিমানা ১ লাখ টাকা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে আন্তর্জাতিক কার্যকরী সদস্য পদে প্রার্থী শেখ আলী মোস্তফা এমপি নুরুলের বিরুদ্ধে অভিযোগকে ‘তথ্য সন্ত্রাস’ আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সংবাদ সম্মেলন সুনামগঞ্জে ডিএনসির অভিযান: ২ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার, পলাতক একজন সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২৬ পালিত সুনামগঞ্জে দস্যুতার মামলায় অভিযুক্ত সিমন চৌধুরী গ্রেফতার ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা

ভগ্নিপতির ফোনে বাসায় গিয়ে দেখেন ফ্লোরে পড়ে আছে বোনের লাশ

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

গাজীপুরের কোনাবাড়ি থেকে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। রাতে কলেজগেট এলাকার মিজান মিয়ার বাসা থেকে বুলবুলি (৩৪) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ভাড়া বাসায় থেকে ওই নারী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো।

পুলিশ জানায়, শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে বুলবুলির স্বামী মাসুদ রানা তার বোনকে ফোন করে বলেন, তোমার বোন অসুস্থ, একটু বাসায় যাও। এমন খবরে তিনি গিয়ে সে দেখেন বাসা বাইরে থেকে তালা মারা। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে তিনি দেখেন, বুলবুলির মরদেহ ফ্লোরে পড়ে আছে। তখন তিনি কোনাবাড়ি থানায় খবর দেন।

কোনাবাড়ি থানা পুলিশ, পিবিআই ও সিআইডি ঘটনাস্থলে গিয়ে বুলবুলির মরদেহ উদ্ধার করে। তারা লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক প্রাথমিকভাবে ধারণা করছেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার স্বামী পলাতক। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানালেন এই পুলিশ কর্মকর্তা।


More News Of This Category