• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ছাতকে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায় ১ লক্ষ ৫০হাজার র‍্যাব-৯ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে সুনামগঞ্জেে ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ শিক্ষার্থীদের সৃজনশীল প্রকল্পে মুগ্ধ দর্শনার্থীরা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের হাত থেকে র‍্যাংক ব্যাজ পেলেন এএসআই জাকির হোসেন জীবিত উকিল আলীকে মৃত বানিয়ে জায়গা দখলের পায়তারা শান্তিগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চতুর্থ বারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি রতন শেখ, শ্রেষ্ঠ এসআই জহির হোসেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৩৭ কেজি ভারতীয় ফুসকাসহ-আটক ২

জনপ্রিয় নায়িকাকে বিয়ে করলেন তামিল প্রযোজক

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

তামিল চলচ্চিত্র পরিচালক ও টেলিভিশন অভিনেত্রী ভি জে মহালক্ষ্মীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রযোজক রবীন্দ্রর চন্দ্রশেখরন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের।

বৃহস্পতিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মহালক্ষ্মী। সেখানে ভক্তদের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তাও। মহালক্ষ্মী লিখেছেন, নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী বলে মনে হচ্ছে। আমার জীবন ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে। ভালোবাসার মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে স্বাভাবিকভাবেই খুশি এই অভিনেত্রী।

 

শ্যুটিংয়ের সেটেই প্রথম মহালক্ষ্মীর সঙ্গে আলাপ রবীন্দ্ররের। তার প্রযোজনায় ‘বিদিয়াম বারাই কাথিরু’ নামক একটি সিনেমাতেও অভিনয় করেন অভিনেত্রী। আর এই ছবির শ্যুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়েন তারা। বন্ধুত্ব দিয়ে যে সম্পর্ক শুরু হয়েছিল তা বৃহস্পতিবার পরিণয় পেলো।

উল্লেখ্য, ভারতের টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় নাম মহালক্ষ্মী। ২০০০ সালে তিনি প্রথম টেলিভিশনে ডেবিউ করেন উপস্থাপক হিসেবে। এরপর তিনি বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেন। একাধিক মেগা সিরিয়াল ‘অফিস’, ‘বাণী রানি’, ‘উরু কাই উসাই’-তে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিলেন। এই মুহূর্তে তিনি ‘মহারাসি’ সিরিয়ালে কাজ করছেন। অন্যদিকে, তামিল ইন্ডাস্ট্রিতে অন্যতম দাপুটে প্রযোজক রবীন্দ্রর। এরই মধ্যে বেশ কিছু হিট তামিল ছবির প্রযোজনা করেছেন তিনি।

 


More News Of This Category