• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জে ডিএনসির অভিযান: ২ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার, পলাতক একজন সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২৬ পালিত সুনামগঞ্জে দস্যুতার মামলায় অভিযুক্ত সিমন চৌধুরী গ্রেফতার ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা সাংবাদিক আলিফ হত্যা ও মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন শ্রীপুর উত্তর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারুল সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ

সুনামগঞ্জে ডিএনসির অভিযান: ২ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার, পলাতক একজন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় জহুর উদ্দিন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় মো. সিরাজ মিয়া (৬৬) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জহুর উদ্দিনের নিজ দখলীয় বসতঘরে অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়। তাঁর বাড়ি নীলপুর গ্রামে। তিনি মৃত আব্দুর রাজ্জাক ও আয়তারা বেগমের ছেলে।
মামলার অপর আসামি মো. সিরাজ মিয়ার বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে। তিনি মৃত তোয়াজুল মিয়া ও সুন্দরী বিবির ছেলে। অভিযানকালে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে অধিদপ্তরের তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) ক্রমিক এবং ৪১ ধারায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।
সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেনের পাঠানো তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে অভিযান ও আইনগত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


More News Of This Category