• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা সাংবাদিক আলিফ হত্যা ও মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন শ্রীপুর উত্তর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারুল সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল দুর্গোৎসবে মধ্যনগর উপজেলাবাসীকে আঃ কাইয়ুম মজনুর শারদীয় শুভেচ্ছা নজরুলের চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে হবে — কয়ছর আহমদ এমপি

মধ্যনগরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি):  সুনামগঞ্জের মধ্যনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায়। মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট রাহিদুল ইসলাম, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন শাহীন, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী তালুকদার, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরী রানা এবং মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অবিভক্ত ধর্মপাশা উপজেলার সাবেক চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, মধ্যনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব নিবাস সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার
এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুল কাইয়ুম মজনু , সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদস্য কামাল হোসেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নান্টু তালুকদার, যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল ,সদস্য সচিব সাইদুর রহমান জিয়া ,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ , যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান , মধ্যনগর ৩৫টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি- সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়।


More News Of This Category