• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা সাংবাদিক আলিফ হত্যা ও মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন শ্রীপুর উত্তর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারুল সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল দুর্গোৎসবে মধ্যনগর উপজেলাবাসীকে আঃ কাইয়ুম মজনুর শারদীয় শুভেচ্ছা নজরুলের চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে হবে — কয়ছর আহমদ এমপি

মধ্যনগরে দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি): সুনামগঞ্জের মধ্যনগর বাজার দারুল উলুম মাদানিয়া ক্বওমী মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় উৎসাহিত করতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মাদ্রাসার সভাপতি হাজী খোরশেদ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, শৃঙ্খলা ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
হাফেজ জুনায়েদ আহমেদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে ও শিক্ষা সচিব মাওলানা আবুল বারাকাত এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশে
বক্তব্য রাখেন , মাদ্রাসার মোহতামিম মাওলানা ফাজিল আহমদ, সহ সভাপতি রাশেদ আলম মাষ্টার, মধ্যনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র মাদ্রাসার কোষাধ্যক্ষ হাজি আমিন তালুকদার, ইসলামি আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা আমীর মাওলানা আব্দুল কুদ্দুস মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, সাংবাদিক আব্দুল মান্নান, মাওলানা নূরুল হুদা,কমিটির সম্মানিত সদস্য আবুল হাসিম,ব্যবসায়ী ওলি উল্লাহ, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, সহকারী শিক্ষক হাফেজ মাহবুবুর রহমান, মাওলানা এমদাদ উল্লাহ,জেনারেল শিক্ষক সাহেব আলী মাষ্টার, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতাস মাহমুদ, সানোয়ার হোসেন রমজান আলী, প্রমুখ।

বক্তারা বলেন – ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি সময়োপযোগী আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


More News Of This Category