বর্মাউত্তর গ্রাম অবরুদ্ধের অভিযোগে, মোহনপুরে শান্তি-সম্প্রীতি রক্ষায় জরুরি বৈঠক
Reporter Name
Update :
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
Share
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের মোহনপুর ইউনিয়নের বর্মা উত্তর গ্রামের বাসিন্দাদের একটি বিষয়কে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের বিরুদ্ধে গ্রামবাসীকে অবরুদ্ধ করে রাখা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে শুক্রবার সন্ধ্যায় জয়নগর বাজারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়নবাসীর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক, সামসুদ্দোহা সোহেল, মাহমুদ আলী, আকিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তানভির আহমদ জনিক, লুৎফর রহমান, মোস্তফা হাসান আখলাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বর্মা উত্তর গ্রামের বাসিন্দাদের অবরুদ্ধ করে রাখা ও হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিষয়টি যাতে আরও জটিল আকার ধারণ না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এ সময় মোহনপুর ইউনিয়নে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে আগামীকাল দুপুরে জয়নগর বাজারে আরও একটি জরুরি বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক থেকে যেকোনো ধরনের উত্তেজনা, সংঘাত বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে,এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো পক্ষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থেকে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করার অনুরোধ জানানো হয়েছে। মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ,সম্পাদক মণ্ডলীর সভাপতি সিরাজুল ইসলাম শ্যামল। সম্পাদক: প্রকাশক এম.মাহফুজুর রহমান সজিব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল,নির্বাহী সম্পাদক নুসরাত জাহান (রুনা), আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন:মো:,নাইমুর রহমান, হেড অফিস: হোটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মোবাইল: ০১৭১৭-৭০২২৩৩,০১৭১২-৫৫৬৪৬৫ ওয়েব: www.dainikcholomanbangladesh.com ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হোটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।