ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা
Reporter Name
Update :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
Share
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘাগটিয়ায় ঈদগাহ ও খেলার মাঠের জমি সংরক্ষণ এবং রেকর্ড সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জনসাধারণের ব্যবহৃত ঈদগাহ ও খেলার মাঠের জমি সংরক্ষণ এবং কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে থাকলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ও সরকারি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঘাগটিয়া দারুল উলূম হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জনাব খেলু মিয়ার সভাপতিত্বে এবং জনাব এম সালমান আহমদ সুজনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আবুল কালাম আযাদ, মনির উদ্দীন (সাবেক ইউপি সদস্য), হাজী রহীমুদ্দীন, মাওলানা জাহিদুর রহমান, আমিনুল হক মাস্টার, শাহাবুদ্দিন (আমিন), মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, ঈদগাহ ও খেলার মাঠ গ্রামের সর্বসাধারণের ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ স্থান। এসব জায়গা জনসাধারণের ব্যবহারের জন্য দান বা বরাদ্দ দেওয়ার পর তা ব্যক্তিগত নামে রেকর্ডভুক্ত হয়ে থাকলে বিষয়টি যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে জনস্বার্থে এসব জমি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
সভায় এলাকাবাসী বলেন, ঈদগাহ ও খেলার মাঠের জমি ব্যক্তিগত নামে রেকর্ডভুক্ত হয়ে থাকলে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে প্রকৃত অবস্থা নির্ধারণ করতে হবে। প্রয়োজন হলে প্রচলিত সরকারি ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে রেকর্ড সংশোধন বা বাতিলের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এলাকাবাসীর ভাষ্য, ঈদগাহ ও খেলার মাঠ শুধু একটি নির্দিষ্ট ব্যক্তি বা পরিবারের সম্পদ নয়; এগুলো দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলার কাজে ব্যবহৃত হয়ে আসছে। তাই জনস্বার্থ বিবেচনায় এসব জায়গা রক্ষায় প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি।
সভায় উপস্থিত এলাকাবাসী জনস্বার্থে ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় প্রয়োজনীয় সরকারি ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ,সম্পাদক মণ্ডলীর সভাপতি সিরাজুল ইসলাম শ্যামল। সম্পাদক: প্রকাশক এম.মাহফুজুর রহমান সজিব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল,নির্বাহী সম্পাদক নুসরাত জাহান (রুনা), আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন:মো:,নাইমুর রহমান, হেড অফিস: হোটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মোবাইল: ০১৭১৭-৭০২২৩৩,০১৭১২-৫৫৬৪৬৫ ওয়েব: www.dainikcholomanbangladesh.com ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হোটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।