অনুষ্ঠানে আইকনিক ইউনিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং প্রধান অতিথি শায়খ জাফর আল কারনী হাফিজ মো. এনাম উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় নেতৃত্ব, নিরলস পরিশ্রম, দূরদর্শী পরিকল্পনা ও আন্তরিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণকালে হাফিজ মো. এনাম উদ্দিন আইকনিক ইউনিটি গ্রুপ ও BD Iconic-এর সকল পরিচালক, সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রতিষ্ঠানের সাফল্য ও অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সার্ভিস ক্যাটারিং বিভাগের পরিচালক সালাউদ্দিন, কফি বিভাগের পরিচালক জনাব বাবুল হোসেন ও কাউসার সাহেব, জুস কর্নারের পরিচালক জনাব মাহবুব আলম, অপারেশন ম্যানেজার মাওলানা আরিফ রব্বানী এবং অপারেশন ম্যানেজার মাওলানা আবু বক্করসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।
BD Iconic-এর পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি সৌদি আরবে হোটেল বুকিং, ট্রান্সপোর্ট, ভিসা, টিকিট, হজ ও উমরাহসহ বিভিন্ন আনুষঙ্গিক সেবা দিয়ে থাকে। পাশাপাশি সার্ভিস ক্যাটারিং, কফি ও জুস কর্নারসহ বিভিন্ন সেবা কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।
এদিকে, সম্মাননা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপনা পরিচালক তাঁর অসুস্থ বাবার জন্য উপস্থিত সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেন। বাবার অসুস্থতার কঠিন সময়ে সবার দোয়া ও ভালোবাসা তাঁর পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
পরে অনুষ্ঠানে উপস্থিত সকলে অসুস্থ বাবার দ্রুত সুস্থতা ও নেক হায়াতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
আল্লাহ তাআলা তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন এবং তাঁর পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন—আমিন।