• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা বিশ্বম্ভরপুরে ৬৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা

Reporter Name
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

এম আর সজিব, নিজস্ব প্রতিবেদক: পবিত্র নগরী মক্কায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা (AGM) এবং বিডি আইকনিক কোম্পানির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান। একই আয়োজনে উমরাহ পালনকারী হাজী ও আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (৩০ আগস্ট) দুপুর ২টায় সৌদি আরবের মক্কায় বিডি আইকনিক কোম্পানির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানির সৌদি আরব শাখার ব্যবস্থাপনা পরিচালক ও সুনামগঞ্জের পরিচিত মুখ হাফিজ মোহাম্মদ এনাম উদ্দিনের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন সুনামগঞ্জের আমান এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী জয়নাল আবেদীন পীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা, সৌদি আরবের মসজিদে আল আমিরাহ সারা বিনতে মাসউদের খতিব ও ইমাম শেখ জাফর আল ক্বরণী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আইকনিক ইউনিটি গ্রুপের চেয়ারম্যান মো. বনি আমিন ফকির।
অনুষ্ঠানে আইকনিক ইউনিটি গ্রুপের ব্যবসায়িক অগ্রগতি, চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি বিডি আইকনিকের নতুন যাত্রাকে আরও গতিশীল ও সফল করতে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরা হয়।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল উমরাহ পালনকারী হাজী এবং দেশ-প্রবাসের বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত অতিথিদের বিশেষ সম্মাননা প্রদান। তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিশেষ অতিথির বক্তব্যে হাজী জয়নাল আবেদীন পীর বলেন, উমরাহ পালন একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সৌভাগ্যের বিষয়। আমাকে এমন একটি সুন্দর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য বিডি আইকনিকের সৌদি আরব শাখার ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মোহাম্মদ এনাম উদ্দিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, প্রবাসে থেকেও ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা প্রয়োজন। মুসলিম ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বক্তারা বলেন, উমরাহ শুধু একটি ধর্মীয় ইবাদত নয়,এর মাধ্যমে আত্মশুদ্ধি, তাকওয়া, ধৈর্য ও মানবিক মূল্যবোধ চর্চার সুযোগ তৈরি হয়। পবিত্র মক্কায় এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ধর্মীয় চেতনা, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।
এ সময় বক্তারা আরও বলেন, আইকনিক ইউনিটি গ্রুপের উদ্যোগটি শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের অগ্রযাত্রা নয়; প্রবাসের মাটিতে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত। সততা, দক্ষতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আইকনিক ইউনিটি গ্রুপের পরিচালকবৃন্দ, বিডি আইকনিকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ, উমরাহ পালনকারী হাজী, সৌদি আরবে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় আলোচনা, ব্যবসায়িক পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন, সম্মাননা প্রদান এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
আয়োজকদের প্রত্যাশা, আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম ও বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিংয়ের এ আয়োজন প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
ঐক্য • সততা • আস্থা • উন্নয়ন
Iconic Unity Group — Together We Build the Future


More News Of This Category