• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২৬ পালিত সুনামগঞ্জে দস্যুতার মামলায় অভিযুক্ত সিমন চৌধুরী গ্রেফতার ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা সাংবাদিক আলিফ হত্যা ও মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন শ্রীপুর উত্তর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারুল সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল

ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখে নোরা ফাতেহি

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানিলন্ডারিং মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজের পাশাপাশি নাম জড়িয়েছে নোরা ফাতেহিরও। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এর আগেও এ নিয়ে ইডির জেরার মুখে পড়তে হয়েছিল তাকে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মানি লন্ডারিং মামলায় এখন পুলিশের হেফাজতে আছে সুকেশ। তার সাথে প্রেমের সম্পর্কের অভিযোগ উঠেছে জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে। ফলে এই মামলার অতিরিক্ত চার্জশিটে অভিনেত্রীর নাম সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, সুকেশের দেয়া দামি উপহার পেয়েছেন নোরাও। তাই এ নিয়ে প্রশ্নের মুখে তিনিও।

এই মামলায় এর আগেও একাধিকবার তলব করা হয় নোরাকে, চলে জিজ্ঞাসাবাদ। গত ডিসেম্বর মাসে জানা গিয়েছিল, সুকেশের বিরুদ্ধেই সাক্ষী দেবেন নোরা। এরই মধ্যে ফের তাকে তলব করলো ইডি।


More News Of This Category