আবু জাহান তালুকদার, (তাহিরপুর) সুনামগঞ্জঃ কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করেনা। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি – ঠিক সেরকম একজন সুনামগঞ্জবাসীর অতি পরিচিত ও জনপ্রিয় নাম মোহাম্মদ ইমরান চৌধুরী। তিনি জেলাজুড়ে মানব সেবার অন্যতম আইকনে পরিণত হয়েছেন। সব থেকে বড় পরিচয় হলো তিনি একজন পরপোকারী। জেলার বিভিন্ন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন তিনি।
বর্তমানে তিনি সুনামগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। আজ তাঁর ২৪ তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন মাধ্যমে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
ইমরান চৌধুরীর ২৪তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে প্রবাসে বসবাসরত সুনামগঞ্জ জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা। আজ শনিবার সংগঠনের সভাপতি রোকন উদ্দিন রাজু ও সাধারণ সম্পাদক জনি চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক গীতিকার শাহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমরান চৌধুরী প্রবাসে থাকলেও অদম্য স্বপ্ন দেখেন এ সুনামগঞ্জকে নিয়ে, সুনামগঞ্জের মানুষকে নিয়ে। তাঁর চিন্তা, তাঁর স্বপ্ন, তাঁর সংগ্রাম সবই এ সুনামগঞ্জের মাটি আর মানুষের কল্যাণে নিবেদিত। তিনি ইতোমধ্যে তাঁর কর্মের মাধ্যমে প্রমাণ করতে পেরেছেন তিনি সামাজিক কর্মী ও মানবতার ফেরিওয়ালা। দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলির সমন্বয়ে ইমরান চৌধুরী যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অনুকরণীয়। আগামী দিনগুলোতেও ইমরান চৌধুরী সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সকল শুভাকাঙ্ক্ষী-সহ প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার উদ্দেশ্যে ইমরান চৌধুরী বলেন, আমার জন্মদিন উপলক্ষে আজ সারাদিন ফেইসবুক-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং আমার প্রাণের সংগঠন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আমার জন্মদিনে শুভেচ্ছা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আসলে মানুষের ভালোবাসার প্রতিদান প্রদান করা যায়না। আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। এই যে অমূল্য ভালোবাসা। এই সম্মান, ভালোবাসা অর্থবিত্ত দিয়ে অর্জন করা যায়না।
আপনাদের ভালোবাসা বারবার আমায় আরো বেশি উদারচিন্তার অধিকারী ও বৃহৎ মনের মানুষ হতে অনুপ্রেরণা জাগায়। প্রতিবার জন্মদিন আসা মানেই একটা একটা করে বছর জীবন থেকে চলে যাওয়া। সময় চলে যাচ্ছে একদিকে মন খারাপ৷ অন্যদিকে অর্জন হচ্ছে আপনাদের ভালোবাসা। এক জীবনে ভালোবাসার চেয়ে বড় কিছু নাই। সবার প্রতি রইলো আমার ভালোবাসা আর শুভেচ্ছা। আমার জন্য দোয়া রাখবেন সবাই।
উল্লেখ্য, ২০০২ সালের ২৯ আগস্ট সুনামগঞ্জ সদর উপজেলার শান্তিপুর গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইমরান চৌধুরী। তিনি ২০২২ সালে উন্নত জীবনের জন্য ইউরোপে পাড়ি জমিয়েছেন এবং বর্তমানে ইতালিতে আছেন তিনি। বংশ পরম্পরায় সাবলীল ভাষাভাষীর এই তরুণ প্রবাসী একাধিক মহতী উদ্যোগের সফলতা পেয়ে এলাকায় অঘোষিত জনতার প্রিয় মানবতার ফেরিওয়ালা হয়ে ওঠেছেন।