• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা কমিটি ঘোষণা, সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি সোহেল পুনর্নির্বাচিত সুনামগঞ্জে দুই সহকারী পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ শান্তিগঞ্জে মসজিদের ভাতা-অনুদানের দাবিতে স্মারকলিপি ও সভা ২০২৩ সালের ২৮ জুলাইয়ের গ্রেপ্তার ও কারাভোগের স্মৃতি তুলে ধরলেন সুনামগঞ্জ জেলা যুব ও স্বেচ্ছাসেবক দলের নেতারা হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষা আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে সাংবাদিক আ:মান্নানের মেয়ে মমতা আক্তার জুঁইয়ের বিবাহ সম্পন্ন কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

এম আর সজিব, নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. জাকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

বুধবার (২৯ জুলাই)দুপুর ১২ঘঠিকায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে জেলা ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় নেতারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে নবনিযুক্ত উপাচার্যের সফলতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি তারেক আহমেদ, সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হুশিয়ার আলম, জেলা ছাত্রদল নেতা স্বপন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহ রাহুল এবং যুগ্ম সম্পাদক মমিনুর রশিদ পীর শান্তসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মমিনুর রশিদ পীর শান্ত বলেন, “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম সম্ভাবনাময় প্রতিষ্ঠান। শিক্ষা ও গবেষণায় জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে বিশ্ববিদ্যালয়টির সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

নবনিযুক্ত উপাচার্য ড. জাকির শুভেচ্ছা জানাতে আসায় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি, গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও উচ্চশিক্ষার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।


More News Of This Category