• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ দুবাই প্রবাসী রইছ মিয়াকে সংবর্ধনা এলজি’র এম্বাসেডর হলেন গাবুরা’র হাবিবুল্লাহ আল মামুন বর্ণাঢ্য র‍্যালি-পথসভায় সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যান্সার আক্রান্ত মোশাররফের পাশে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা ধর্মপাশা কোর্টের সামন থেকে বিএনপি নেতা কর্তৃক ইজারাদারকে ধরে নিয়ে মারধর করে ভুল স্বীকারোক্তি সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী

কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

এম আর সজিব, নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল কৃতিত্বের সঙ্গে এলএলবি (LL.B) ডিগ্রি সম্পন্ন করেছেন। তাঁর এ সাফল্যে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, শিক্ষকমণ্ডলী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহ মো. রাহুল বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে ও সকলের দোয়ায় কৃতিত্বের সঙ্গে এলএলবি (LL.B) সম্পন্ন করেছি। এই অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া। কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও সকল প্রিয়জনের প্রতি, যাদের দোয়া ও সহযোগিতা আমার পথচলাকে সহজ করেছে। সবার কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতেও সততা, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে পারি।

ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় শাহ মো. রাহুল সুনামগঞ্জ জেলা ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিত। সংগঠনকে শক্তিশালী করা, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে ভূমিকা রাখা এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি জেলার ছাত্ররাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।

জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক এবং বিনয়ী আচরণের কারণে তিনি ব্যাপকভাবে সমাদৃত। পাশাপাশি সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের স্নেহভাজন ছাত্রনেতা হিসেবেও তিনি পরিচিত।

এলএলবি ডিগ্রি অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আইন পেশা ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।


More News Of This Category