• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ দুবাই প্রবাসী রইছ মিয়াকে সংবর্ধনা এলজি’র এম্বাসেডর হলেন গাবুরা’র হাবিবুল্লাহ আল মামুন বর্ণাঢ্য র‍্যালি-পথসভায় সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যান্সার আক্রান্ত মোশাররফের পাশে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা ধর্মপাশা কোর্টের সামন থেকে বিএনপি নেতা কর্তৃক ইজারাদারকে ধরে নিয়ে মারধর করে ভুল স্বীকারোক্তি সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী

জেলা পুলিশের অনলাইন কুইজে প্রথম ছাত্রদল জেলা সভাপতি তারেক, সম্মাননা প্রদান

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

এম আর সজিব, নিজস্ব প্রতিবেদক:  সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভাকে কেন্দ্র করে অনুষ্ঠিত অনলাইনভিত্তিক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি তারেক হাসান।

অনুষ্ঠানে বিজয়ী হিসেবে তিনি সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এবং সুনামগঞ্জের পুলিশ সুপার এবি এম জাকির হোসেন, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় তারেক বলেন, জেলা পুলিশের আয়োজিত এই জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন এবং সম্মানিত অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করতে পেরে আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও জ্ঞানচর্চা, সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আয়োজকরা জানান, নাগরিকদের মধ্যে আইনশৃঙ্খলা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা জোরদার এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতেই এ ধরনের অনলাইনভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


More News Of This Category