• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ দুবাই প্রবাসী রইছ মিয়াকে সংবর্ধনা এলজি’র এম্বাসেডর হলেন গাবুরা’র হাবিবুল্লাহ আল মামুন বর্ণাঢ্য র‍্যালি-পথসভায় সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যান্সার আক্রান্ত মোশাররফের পাশে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা ধর্মপাশা কোর্টের সামন থেকে বিএনপি নেতা কর্তৃক ইজারাদারকে ধরে নিয়ে মারধর করে ভুল স্বীকারোক্তি সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মুফিজুর রহমান নাহিদ: খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার ৫ জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) স্থানীয় আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে অর্থ সহায়তা তুলে দেন কানাইঘাট জকিগঞ্জের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আমীরুল ইহসান শামীমের সভাপতিত্বে, দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন সেক্রেটারি আবু বকর সিদ্দিকের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন
মাহফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবুল হাসান এমপি পাঁচজন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, প্রবাসীদের ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। আমরা এসব শোকাহত পরিবারের পাশে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্ত্তী তুষার, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমান, জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, কাতার খেলাফত মজলিসের সভাপতি হাফিজ আব্দুল হাসিব চৌধুরী, জেলা শাখার বায়তুল মাল সম্পাদক আবুল কালাম আজাদ, ৮ নং ঝিংগাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আবু বকর, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল আমিন, উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাস্টার আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুখতার আহমদ, ঝিংগাবাড়ি ইউনিয়নের আমীর বিশাল বিন রহমত, বানী গ্রাম ইউনিয়নের আমীর মাওলানা সুলাইমান আহমদ, যুব মজলিসের জেলা সহ-সভাপতি খাঁ রুল ইসলাম, কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহত ৫ পরিবারের সদস্যরা।


More News Of This Category