• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২৬ পালিত সুনামগঞ্জে দস্যুতার মামলায় অভিযুক্ত সিমন চৌধুরী গ্রেফতার ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা সাংবাদিক আলিফ হত্যা ও মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন শ্রীপুর উত্তর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারুল সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল

শিমুলবাঁকে আগাম আমন চাষে কৃষক প্রশিক্ষণ সমাপ্ত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের আমড়িয়া ও কান্দাগাঁও গ্রামের নির্বাচিত কৃষকদের জলবায়ু-সহনশীল উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধান চাষাবাদ বিষয়ে দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে এবং জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেএফজিই) ও শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশন, জাপানের আর্থিক সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধানের আধুনিক চাষাবাদ, পরিচর্যা, রোগবালাই দমন এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন এনরিচ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা এ এইচ এম আনিসুজ্জামান। প্রশিক্ষণ সমন্বয় করেন ডিআরসিসিএএ প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. মোছাব্বির, গণ্যমান্য ব্যক্তি মো. আব্দুস সালাম, এনরিচ প্রকল্পের শিমুলবাঁক ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জামিল হক এবং ডিআরসিসিএএ প্রকল্পের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জয়কলস ইউনিয়নের জাকারিয়া ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের মোসাদ্দিক হোসেন সাকিব। প্রশিক্ষণে আমড়িয়া ও কান্দাগাঁও গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ধান চাষে উৎসাহিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।


More News Of This Category