• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ দুবাই প্রবাসী রইছ মিয়াকে সংবর্ধনা এলজি’র এম্বাসেডর হলেন গাবুরা’র হাবিবুল্লাহ আল মামুন বর্ণাঢ্য র‍্যালি-পথসভায় সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যান্সার আক্রান্ত মোশাররফের পাশে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা ধর্মপাশা কোর্টের সামন থেকে বিএনপি নেতা কর্তৃক ইজারাদারকে ধরে নিয়ে মারধর করে ভুল স্বীকারোক্তি সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে কঠোর নির্দেশনা,জেলা প্রশাসকের

Reporter Name
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

এম আর সজিব,নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

১৩ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক সরকারি পত্রে জেলা প্রশাসক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ৫(১) ধারায় পাম্প, ড্রেজিং বা অন্য কোনো উপায়ে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ।

পত্রে আরও উল্লেখ করা হয়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২৫ অনুযায়ী শুধুমাত্র সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বালু বা মাটি উত্তোলন করা যাবে। জেলা প্রশাসকের লিখিত অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই রাতের বেলায় বালু বা মাটি উত্তোলনের সুযোগ নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো অনুমতিও প্রদান করা হয়নি।
এছাড়া বিধিমালায় বালুমহালের বালু বা মাটি পরিবহনের ক্ষেত্রে অবৈধ বা অননুমোদিত যানবাহন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলেও জানানো হয়।

জেলা প্রশাসক তার নির্দেশনায় বলেন, সুনামগঞ্জ জেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২৫ অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিনায়ক, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি), পুলিশ সুপার সুনামগঞ্জ, নৌ-পুলিশ সুপার সিলেট এবং জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসনের এ নির্দেশনার ফলে সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।


More News Of This Category