• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ দুবাই প্রবাসী রইছ মিয়াকে সংবর্ধনা এলজি’র এম্বাসেডর হলেন গাবুরা’র হাবিবুল্লাহ আল মামুন বর্ণাঢ্য র‍্যালি-পথসভায় সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যান্সার আক্রান্ত মোশাররফের পাশে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা ধর্মপাশা কোর্টের সামন থেকে বিএনপি নেতা কর্তৃক ইজারাদারকে ধরে নিয়ে মারধর করে ভুল স্বীকারোক্তি সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

এম আর সজিব, নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ।

র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পৌরসভার ট্রাফিক পয়েন্ট থেকে কাজির পয়েন্টগামী সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার সঙ্গে থাকা একটি খাকি রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন দোয়ারাবাজার উপজেলার মাঠগাঁও গ্রামের সোনা মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৪৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category