• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে এসিড নিক্ষেপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name
Update : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নারীকে এসিড নিক্ষেপ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নাছিমা বেগম এ অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, জাকির হোসেন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নাছিমা বেগমকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে ওই প্রস্তাবে সম্মতি না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এমনকি এসিড নিক্ষেপের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন নাছিমা বেগম।

ভুক্তভোগীর দাবি, বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হলেও এ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাকির হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


More News Of This Category