• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের হাত থেকে র‍্যাংক ব্যাজ পেলেন এএসআই জাকির হোসেন জীবিত উকিল আলীকে মৃত বানিয়ে জায়গা দখলের পায়তারা শান্তিগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চতুর্থ বারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি রতন শেখ, শ্রেষ্ঠ এসআই জহির হোসেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৩৭ কেজি ভারতীয় ফুসকাসহ-আটক ২ তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান বৈরী আবহাওয়া উপেক্ষা করে মধ্যনগর খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অব্যাহত বিয়ের প্রলোভনে যৌন নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে আসামি গ্রেফতার সুনামগঞ্জের আলোচিত গৌরারং ইউনিয়নে শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত বদরুল আলম সিলেট থেকে গ্রেফতার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৩৭ কেজি ভারতীয় ফুসকাসহ-আটক ২

Reporter Name
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৩৭ কেজি ভারতীয় ফুসকাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। এসময় একটি সিএনজিও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যায় বিশ্বম্ভরপুর থানাধীন পলাশ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মাঝাইর এলাকায় কয়েকজন ব্যক্তি ভারতীয় পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সিএনজিসহ অবস্থান করছে। পরে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে ভারতীয় ফুসকা থাকার তথ্য পাওয়া যায়। পরে তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩৩৭ কেজি ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মোশারফ হোসেন (৩৭), পিতা- মোঃ জসিম উদ্দিন, সাং- উত্তর আরপিন নগর, থানা- সুনামগঞ্জ সদর এবং মোঃ জিতু মিয়া (২৩), পিতা- শান্তা মিয়া, বর্তমান ঠিকানা- জামাইপাড়া, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ।
র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফুসকা সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category