• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২৬ পালিত সুনামগঞ্জে দস্যুতার মামলায় অভিযুক্ত সিমন চৌধুরী গ্রেফতার ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা সাংবাদিক আলিফ হত্যা ও মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন শ্রীপুর উত্তর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারুল সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল

বিট–বাইট

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

স্মার্ট চশমা

মাইক্রো ওএলইডি প্রযুক্তির এ চশমা পড়লেই চোখের সামনে ভেসে উঠবে টেলিভিশনের মতো পর্দা। চশমাটির সঙ্গে ইয়ারফোন থাকায় শব্দও শোনা যাবে। ‘লেনোভো গ্লাস টিওয়ান’ মডেলের চশমাটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা যেকোনো যন্ত্রের সঙ্গে যুক্ত করে ব্যবহার করার সুযোগ মিলবে। চশমার দুটি কাচেই ১০৮০ x ১৯২০ পিক্সেল র‌েজল্যুশনের ওএলইডি পর্দা থাকায় ভালো মানের ছবি দেখা যায়। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর তৈরি চশমাটি বছরের শেষ নাগাদ চীনে উন্মুক্ত করা হবে। সূত্র: এনডিটিভি

বিট–বাইট

স্মার্টঘড়ি থেকে হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে

ওয়্যার ওএস থ্রিতে চলা স্মার্টঘড়িতে হোয়াটসঅ্যাপ ফোনকল গ্রহণ করে কথা বলা যাবে। হোয়াটসঅ্যাপে ফোনকল এলেই রিংটোন বাজিয়ে ব্যবহারকারীদের সতর্ক করবে স্মার্টঘড়ি। পর্দায় থাকা রিসিভ বাটন চাপলেই কথা বলা যাবে। এ জন্য কাজও শুরু করেছে হোয়াটসঅ্যাপ।

বর্তমানে ওয়্যার ওএস থ্রিতে চলা স্মার্টঘড়ির মধ্যে স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি ওয়াচ ৪ এবং ৫ অন্যতম। নতুন এ সুবিধা কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ। সূত্র: এনডিটিভি

বিট–বাইট

টাচস্ক্রিনসহ ইয়ারবাড চার্জিং কেস

গান শোনা শেষে কেসটির মধ্যে রেখে দিলেই চার্জ হবে ইয়ারবাড। তারহীন প্রযুক্তির কেসটিতে ১ দশমিক ৪৫ ইঞ্চি এলইডি প্রযুক্তির টাচ স্ক্রিন থাকায় বাইরে থেকেও ইয়ারবাড চার্জ চালু বা বন্ধ করা সম্ভব। জেবিএলের তৈরি ইয়ারবাড চার্জিং কেস আগামী বছরের শুরুতে বাজারে আসবে।

সূত্র: দ্য ভার্জ


More News Of This Category