• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২৬ পালিত সুনামগঞ্জে দস্যুতার মামলায় অভিযুক্ত সিমন চৌধুরী গ্রেফতার ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা সাংবাদিক আলিফ হত্যা ও মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন শ্রীপুর উত্তর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারুল সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল

বিশ্বম্ভরপুরে ৬৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

Reporter Name
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

এম আর সজিব, নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৭টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।আটক ব্যক্তিরা হলেন,ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফাকির (৩৪)।পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজার এলাকায় সন্দেহজনক একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। পরে গাড়িতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করা হয় এবং দুই ব্যক্তিকে আটক করা হয়।ডিবি পুলিশের তথ্যমতে, জব্দ করা ফুচকাগুলো ১১০টি প্লাস্টিকের বস্তায় ছিল। প্রতিটি বস্তায় ছিল ৩৫ কেজি করে ফুচকা। সব মিলিয়ে জব্দ করা ভারতীয় ফুচকার পরিমাণ ৩ হাজার ৮৫০ কেজি।
পুলিশের হিসাব অনুযায়ী, জব্দকৃত ফুচকার আনুমানিক বাজারমূল্য প্রতি কেজি ৪০০ টাকা হিসেবে প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া চোরাচালানের পণ্য পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৭৮ নম্বরের কাভার্ডভ্যানটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।ফুচকা ও কাভার্ডভ্যানসহ জব্দ করা আলামতের মোট আনুমানিক মূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে চোরাচালান সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের প্রযোজ্য ধারায় নিয়মিত মামলা রুজু করা হবে।বিশ্বম্ভরপুরের পলাশ বাজার ও সীমান্তবর্তী এলাকায় ভারতীয় চোরাচালানপণ্য আটকের ঘটনা নতুন নয়। চলতি আগস্ট মাসেই একই এলাকায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ভারতীয় জিরা ও ফুচকাসহ একটি কাভার্ডভ্যান জব্দ এবং দুজনকে আটক করার খবর প্রকাশিত হয়েছে।এ ছাড়া ২০২৫ সালেও বিশ্বম্ভরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকার চালান জব্দ করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর দিয়ে বিভিন্ন সময় ভারতীয় পণ্য চোরাচালানের অভিযোগ উঠে আসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category