• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা

সুনামগঞ্জ ছাতকে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার: মোটর ও নৌকা জব্দ

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ অঞ্চলের ক্রাশারমিল এবং বালুর স্টক থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের ছয়টি চোরাই মোটর এবং চুরির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই রাতে কোম্পানীগঞ্জের কাটাগাং নদীর তীরে অবস্থিত একটি বালুর স্টক থেকে ছয়টি মোটর চুরির ঘটনা ঘটে। পরে গত শনিবার (১৯ জুলাই ২০২৬) রাতে চোরাই মোটরগুলো বিক্রির উদ্দেশে ছাতকের রেলওয়ে কলোনি এলাকার সুরমা নদীর তীরে নিয়ে আসে চক্রটি।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক নৌ পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে। ওই রাতে রেলওয়ে কলোনি এলাকার একটি ভাঙাড়ির দোকান থেকে চোরাই মোটর ও নৌকাসহ চোরচক্রের চার সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— তোফাজ্জল হক (২২), জুবের মিয়া (২৩), আবু বক্কর (২২) এবং রমজান মিয়া (৪০)। পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সুরমা ও পিয়াইন নদীর তীরবর্তী ক্রাশারমিল ও বালুর স্টক থেকে নিয়মিত মূল্যবান যন্ত্রপাতি চুরি করে আসছিল। তাঁদের গ্রেপ্তারের খবরে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ছাতক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


More News Of This Category