• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা বিশ্বম্ভরপুরে ৬৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগ ভিত্তিহীন দাবি এম শহীদের

Reporter Name
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

মধ্যনগর প্রতিনিধি: গত ১৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংবাদমাধ্যম ‘তাহিরপুরের খবর’-এ প্রকাশিত ‘স্পিডবোট চালকদের ওপর নির্মম নির্যাতনের অভিযোগ যুবদল নেতা এম শহীদের বিরুদ্ধে; তাহিরপুর-মধ্যনগর স্পিডবোট অনির্দিষ্টকালের ধর্মঘট’ শীর্ষক সংবাদটির তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দিয়েছেন মধ্যনগর উপজেলার যুবদল নেতা এম শহীদ।

এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, একপেশে ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি দাবি করেন।
এম শহীদ বলেন, “১৬ জুলাই উপজেলা প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকায় একজন স্পিডবোট চালকের সঙ্গে একটি বিষয় নিয়ে সাধারণ কথোপকথন ও সামান্য বাকবিতণ্ডা হলেও কোনো ধরনের হামলা, মারধর, গালিগালাজ বা নির্যাতনের ঘটনা ঘটেনি। অথচ ঘটনাটি অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।”
তিনি আরও দাবি করেন, ঘটনার সময় সেখানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, খাদ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ একাধিক প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন, যারা ঘটনার প্রকৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য উদঘাটিত হবে।
তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, “প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে সত্য জনগণের সামনে তুলে ধরা হোক এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়টিও যথাযথভাবে তদন্ত করা হোক।
একই সঙ্গে তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনো ব্যক্তি বা পক্ষের বিরুদ্ধে অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট অপর পক্ষের বক্তব্য গ্রহণ এবং তথ্য-প্রমাণ যাচাই করে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নৈতিক দায়িত্ব। যাচাই-বাছাই ছাড়া প্রকাশিত এ ধরনের সংবাদ ব্যক্তি, সমাজ ও গণমাধ্যম সবার জন্যই ক্ষতিকর বলে তিনি উল্লেখ করেন।
পরিশেষে, এম শহীদ তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও স্পষ্টীকরণ প্রদান করেন। পাশাপাশি তিনি বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।


More News Of This Category