• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২৬ পালিত সুনামগঞ্জে দস্যুতার মামলায় অভিযুক্ত সিমন চৌধুরী গ্রেফতার ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা সাংবাদিক আলিফ হত্যা ও মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন শ্রীপুর উত্তর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারুল সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল

মধ্যনগরে গভীর রাতে শিকড়সহ উপড়ে পড়ল শতবর্ষী রেইনট্রি গাছ

Reporter Name
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর) প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে একটি শতবর্ষী রেইনট্রি গাছ হঠাৎ শিকড়সহ উপড়ে পড়েছে। শনিবার রাত আনুমানিক ২টা থেকে ৩টা মধ্যে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর ধরে দাঁড়িয়ে থাকা বিশাল আকৃতির গাছটি হঠাৎ বিকট শব্দে শিকড়সহ উপড়ে পড়ে। এতে গাছটির বিশাল শিকড় মাটির ওপর উঠে আসে। তবে ঘটনাস্থলে কোনো মানুষ বা যানবাহন না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাছটি দীর্ঘদিন ধরে মধ্যনগরের একটি ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল। স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে মাটি নরম হয়ে যাওয়া এবং গাছটির বয়স বেশি হওয়ায় এটি উপড়ে যেতে পারে। তবে প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ উপড়ে পড়া গাছটি দেখতে ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়রা জানান, গাছটি সড়ক ও আশপাশের এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই জননিরাপত্তার স্বার্থে দ্রুত গাছটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category