• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা ধর্মপাশায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টিআর প্রকল্পের বরাদ্দ উত্তোলনের অভিযোগ, পিআইও বললেন-এমপি অবগত ছিলেন সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড ফারুক আহমদের অর্থায়নে শান্তিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প জেলা পুলিশের অনলাইন কুইজে প্রথম ছাত্রদল জেলা সভাপতি তারেক, সম্মাননা প্রদান বিশ্বম্ভরপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের ধনপুর ইউনিয়ন কমিটি অনুমোদন কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা

চোর সন্দেহে উত্তেজনা সৃষ্টি হলেও চিকিৎসক, আনসার সদস্য ও হাসপাতাল কর্মীদের মানবিক উদ্যোগে স্বজনদের খুঁজতে পুলিশি সহায়তা

Reporter Name
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

এম আর সজিব,নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ সদর হাসপাতালে চোর সন্দেহে উত্তেজিত জনতার হাতে গণপিটুনির আশঙ্কায় থাকা এক মানসিক প্রতিবন্ধী যুবককে মানবিক উদ্যোগে উদ্ধার করে থানার হেফাজতে নিয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

জানা যায়, পরিচয়হীন ওই যুবককে হাসপাতাল ওয়ার্ডে ঘোরাফেরা করতে দেখে প্রথমে অনেকেই তাকে চোর বলে সন্দেহ করেন। একপর্যায়ে তাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে গণপিটুনির আশঙ্কা দেখা দেয়।
এ সময় হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা ধৈর্যের সঙ্গে তার সঙ্গে কথা বলে বুঝতে পারেন, তিনি মানসিক ভারসাম্যহীন। পরে বিষয়টি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সনজিত রঞ্জন তালুকদারকে অবহিত করা হয়। চিকিৎসক, আনসার সদস্য ও হাসপাতালের কর্মীরা মানবিক দৃষ্টিভঙ্গিতে তাকে নিরাপদে রাখেন এবং সুনামগঞ্জ সদর মডেল থানায় খবর দেন।

খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএম দ্রুত হাসপাতালে পৌঁছে যুবকটিকে স্নেহ ও যত্নের সঙ্গে থানার হেফাজতে নিয়ে যান। বর্তমানে তাকে নিরাপদে রাখা হয়েছে এবং তার পরিবারের সন্ধান পেতে কাজ করছে পুলিশ।

যুবকটি নিজের নাম অর্পণ পাল (২০) বলে জানাতে পারলেও সম্পূর্ণ ঠিকানা বলতে পারেনি। তার ভাষ্যমতে, তার বাড়ি সিলেট অঞ্চলে। মানসিক প্রতিবন্ধকতার কারণে তার কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

এই মানবিক কাজে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সনজিত রঞ্জন তালুকদার, আনসার সদস্য মো. আলিম উদ্দিন আলী, সাইদুর রহমান ও আরমান হোসেন এবং হাসপাতালের ওয়ার্ড বয় রওশন আলী ও পিয়াল হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ যুবকটির স্বজনদের খুঁজে বের করতে সকলের সহযোগিতা কামনা করেছে। কেউ তার পরিচয় বা পরিবারের বিষয়ে তথ্য জানলে নিকটস্থ থানায় অথবা সুনামগঞ্জ সদর মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ঘটনাটি আবারও প্রমাণ করেছে, সচেতনতা ও মানবিক আচরণ একটি নিরীহ মানুষের জীবন রক্ষা করতে পারে। অনেক সময় সন্দেহের বশবর্তী হয়ে আইন নিজের হাতে তুলে না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করাই সবচেয়ে দায়িত্বশীল পদক্ষেপ।


More News Of This Category