• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা বিশ্বম্ভরপুরে ৬৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

সুনামগঞ্জ তাহিরপুরে ১৩ লাখ টাকার ফুচকা জব্দ, চোরাচালান চক্রের ৫ সদস্যসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

Reporter Name
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

এম আর সজিব, নিজস্ব প্রতিবেদক: সীমান্তবর্তী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চোরাচালানবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা। তবে অভিযানের সময় চোরাচালান চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমবাড়ী গ্রামের গোলহাটি এলাকায় শাহাদাত মিয়ার বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষে এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, এসআই সাব্বির আহসানের নেতৃত্বে কনস্টেবল মনির হোসেন, এমরান হোসেন, কাউছার আহমদসহ ডিবির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় পলাতক আসামি শাকিল (৪৫), মিলন মিয়া (২৭), ফরিদ মিয়া (৪০), শফিকুল ইসলাম (৪০), আল আমিন (৪০) এবং অজ্ঞাতনামা আরও ২–৩ জনের দখলে থাকা বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত ফুচকার পরিমাণ ৩ হাজার ৭০৮ কেজি। প্রতি কেজির আনুমানিক মূল্য ৩৫০ টাকা হিসেবে এর মোট বাজারমূল্য ১২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় তাহিরপুর থানায় পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ পণ্য আমদানি এবং অন্যান্য অপরাধ দমনে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সীমান্তপথে অবৈধ বাণিজ্য রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category