• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা ধর্মপাশায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টিআর প্রকল্পের বরাদ্দ উত্তোলনের অভিযোগ, পিআইও বললেন-এমপি অবগত ছিলেন সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড ফারুক আহমদের অর্থায়নে শান্তিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প জেলা পুলিশের অনলাইন কুইজে প্রথম ছাত্রদল জেলা সভাপতি তারেক, সম্মাননা প্রদান বিশ্বম্ভরপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের ধনপুর ইউনিয়ন কমিটি অনুমোদন কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

Reporter Name
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নুরুজ্জামান, দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানকৃত প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, শনিবার (৪ জুলাই) বিকেলে এসআই (নি.) তানজির আহমেদের নেতৃত্বে এএসআই (নি.) আশরাফ খাঁন ও সঙ্গীয় ফোর্স কুশিউড়া গ্রামের নূর উদ্দিনের ছেলে মো. সোহাগ (২৩)-এর বসতঘরে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. সোহাগ পালিয়ে যান।

অভিযানে ১৮০ বোতল ভারতীয় ফেনসিডিল, ১২০ বোতল ভারতীয় মদ, ২ হাজার ১০০টি পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ এবং ৪০০টি পন্ডস স্যান্ডাল রেডিয়েন্স ট্যালকম পাউডার উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা এসব মাদক ও চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৩৭ হাজার টাকা।

এ ঘটনায় অভিযুক্ত মো. সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দোয়ারাবাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।


More News Of This Category