• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা বিশ্বম্ভরপুরে ৬৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

মধ্যনগরে এমপি কামরুজ্জামান কামরুলকে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা ও মতবিনিময় সভা

Reporter Name
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সুরঞ্জন তালুকদার (নিজস্ব প্রতিবেদক): সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-মধ্যনগর-তাহিরপুর) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টায় মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমারঞ্জন সরকার এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক অজয় রায় ও আজীম উদ্দিন ডালিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, “একটি জাতিকে উন্নত ও সমৃদ্ধ করতে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের শিক্ষা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার এবং যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার।
আরোও বক্তব্য রাখেন খলিশা কান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম, প্রধান শিক্ষক নরুল আলম,কামারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরঞ্জয় সাহা রায়,সাইলানি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক রাইসুল ইসলাম তপু, সহকারী শিক্ষক নাজমুল হক প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, শিক্ষক নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে শিক্ষক সমাজের বিভিন্ন দাবি-দাওয়া, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার সার্বিক অগ্রগতি নিয়ে শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকরা প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন এবং প্রধান অতিথি সেগুলো বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন


More News Of This Category