• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা

ছাতকে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

শহীদুল ইসলাম রেদুয়ান : শিক্ষার্থীদের মাঝে মানবিকতা, স্বাস্থ্যসচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) আল-ফজল ছাত্র সংসদের উদ্যোগে ক্যাম্পেইন পূর্ববর্তী আলোচনা সভায় মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবুল খায়ের মো. আব্দুল আজিজের সভাপতিত্বে ও আল-ফজল ছাত্র সংসদের জি.এস. যায়েদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল-ফজল ছাত্র সংসদের ২০০৬ সালের সাবেক ভিপি কমর উদ্দিন।

তিনি বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি রক্তদান ও মানবসেবামূলক কার্যক্রমে তরুণ প্রজন্মকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক মুফতি মুয়ীনুল হক মুমিন ও আল-ফজল ছাত্র সংসদের সাবেক ভিপি হাফিজ রফিকুল ইসলাম,প্রমুখ।

আল-ফজল ছাত্র সংসদের ভিপি জাবের বিন হাবিব জানান, জরুরি সময়ে রক্তের সহায়তা নিশ্চিত ও শিক্ষার্থীদের মাঝে রক্তদানের সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক মানসুর আহমদ সাগর, অফিস সম্পাদক মুজাম্মিল হক মুবিন, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ সায়েম ও সাব্বির আহমদ, ছাত্রী সম্পাদিকা নাদিয়া বেগম, বুশরা আক্তার, জাছিয়াসহ সংসদের অন্যান্য দায়িত্বশীল ও প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।


More News Of This Category