• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
২০২৩ সালের ২৮ জুলাইয়ের গ্রেপ্তার ও কারাভোগের স্মৃতি তুলে ধরলেন সুনামগঞ্জ জেলা যুব ও স্বেচ্ছাসেবক দলের নেতারা হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষা আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে সাংবাদিক আ:মান্নানের মেয়ে মমতা আক্তার জুঁইয়ের বিবাহ সম্পন্ন কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা ধর্মপাশায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টিআর প্রকল্পের বরাদ্দ উত্তোলনের অভিযোগ, পিআইও বললেন-এমপি অবগত ছিলেন সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড ফারুক আহমদের অর্থায়নে শান্তিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প

শিক্ষার্থীদের সৃজনশীল প্রকল্পে মুগ্ধ দর্শনার্থীরা

Reporter Name
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি): মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১২জুন২৬ইং) মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ধারণা, পরিবেশবান্ধব উদ্যোগ এবং সৃজনশীল গবেষণাকর্ম উপস্থাপন করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং বাস্তবমুখী সমস্যা সমাধানের প্রচেষ্টা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
প্রদর্শনী ঘুরে দেখে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের নতুন নতুন উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করেন। তারা বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার বিকল্প নেই। তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও গবেষণামনস্কতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ প্রদর্শনীর আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ।


More News Of This Category