• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ শিক্ষার্থীদের সৃজনশীল প্রকল্পে মুগ্ধ দর্শনার্থীরা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের হাত থেকে র‍্যাংক ব্যাজ পেলেন এএসআই জাকির হোসেন জীবিত উকিল আলীকে মৃত বানিয়ে জায়গা দখলের পায়তারা শান্তিগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চতুর্থ বারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি রতন শেখ, শ্রেষ্ঠ এসআই জহির হোসেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৩৭ কেজি ভারতীয় ফুসকাসহ-আটক ২ তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান বৈরী আবহাওয়া উপেক্ষা করে মধ্যনগর খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অব্যাহত

ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার ঝিগলী স্কুল পয়েন্ট এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাজন মিয়া-কে গ্রেফতার করেছে।

গ্রেফতার রাজন মিয়া উপজেলার ঝিগলী গ্রামের মৃত তাহিদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, রাজন মিয়া একাধিক মামলার নিয়মিত আসামি। তার বিরুদ্ধে ছাতক থানায় দায়ের হওয়া অস্ত্রসহ বিভিন্ন মামলার মধ্যে জিআর নং- ৩৮৭/২৫, জিআর নং -৪৩/২৬, জিআর নং-৭৩/২৬ এবং দ্রুত বিচার আইনে দায়ের মামলা নং-০৮/২৫ বিচারাধীন রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


More News Of This Category