• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষা আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে সাংবাদিক আ:মান্নানের মেয়ে মমতা আক্তার জুঁইয়ের বিবাহ সম্পন্ন কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা ধর্মপাশায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টিআর প্রকল্পের বরাদ্দ উত্তোলনের অভিযোগ, পিআইও বললেন-এমপি অবগত ছিলেন সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড ফারুক আহমদের অর্থায়নে শান্তিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প জেলা পুলিশের অনলাইন কুইজে প্রথম ছাত্রদল জেলা সভাপতি তারেক, সম্মাননা প্রদান

দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান

Reporter Name
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ জুন) উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। সভা পরিচালনা করেন অপরাজেয় বাংলাদেশ-এর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আজমল হোসেন।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা। তাই এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, কিশোর-কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা, বিদ্যালয়মুখী শিক্ষা কার্যক্রম জোরদার এবং ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয় উঠে আসে। উপস্থিত সদস্যরা বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নজরদারি বৃদ্ধি ও সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভা শেষে দোয়ারাবাজারকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সকলের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


More News Of This Category