• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা ধর্মপাশায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টিআর প্রকল্পের বরাদ্দ উত্তোলনের অভিযোগ, পিআইও বললেন-এমপি অবগত ছিলেন সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড ফারুক আহমদের অর্থায়নে শান্তিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প জেলা পুলিশের অনলাইন কুইজে প্রথম ছাত্রদল জেলা সভাপতি তারেক, সম্মাননা প্রদান বিশ্বম্ভরপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের ধনপুর ইউনিয়ন কমিটি অনুমোদন কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা

জনসম্পৃক্ততার কারণে আলোচনায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আমির হোসাইন

Reporter Name
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার: সরকারের পক্ষ থেকে খুব শিগগিরই উপজেলা নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সম্ভাব্য ঘোষণা আসার পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ ও সমাজসেবী আমির হোসাইন।

তাহিরপুর উপজেলার তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমির হোসাইন একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী হতে পারেন। দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়দের অভিমত।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, আমির হোসাইনের সবচেয়ে বড় শক্তি হলো তাঁর সামাজিক গ্রহণযোগ্যতা, সততা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক। সম্ভ্রান্ত পরিবার থেকে উঠে আসা এই রাজনৈতিক ব্যক্তিত্ব অত্যন্ত ভদ্র, অমায়িক ও মৃদুভাষী মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। তাঁর পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি ও জনসম্পৃক্ততা তাঁকে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রেখেছে বলে মনে করছেন অনেকে।
তাহিরপুর উপজেলার সচেতন মহলের মতে, একজন উপজেলা ভাইস চেয়ারম্যানের জন্য জনবান্ধব মনোভাব, প্রশাসনিক দক্ষতা ও উন্নয়নমুখী চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমির হোসাইনের দীর্ঘ রাজনৈতিক পথচলায় কখনো প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ ওঠেনি। বরং তিনি সবসময় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার মানসিকতা প্রদর্শন করেছেন। ফলে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন।
স্থানীয় ভোটারদের অনেকে মনে করছেন, উপজেলা পর্যায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে আমির হোসাইন কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। তাঁর নেতৃত্বে তাহিরপুর উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপজেলা নির্বাচনে জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাঠ পর্যায়ে আমির হোসাইনের যে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে, তাতে তিনি নির্বাচনে অংশ নিলে শক্ত অবস্থানে থাকবেন। বর্তমান সময়ে ভোটাররা রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত সততা, স্বচ্ছতা ও জনসেবামূলক কর্মকাণ্ডকে অধিক গুরুত্ব দিচ্ছেন। সেই বিবেচনায় আমির হোসাইন অনেকের কাছেই আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন।
যদিও এখন পর্যন্ত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আমির হোসাইনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা দিন দিন আরও জোরালো হচ্ছে। স্থানীয়দের বিশ্বাস, তাহিরপুর উপজেলার সার্বিক উন্নয়ন এবং একটি আধুনিক, সমৃদ্ধ উপজেলা গঠনের লক্ষ্যে তিনি ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।
তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি জনগণের সুখ-দুঃখের সঙ্গী হবেন এবং উপজেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। সেই প্রত্যাশার জায়গা থেকে আমির হোসাইনকে ঘিরে ভোটারদের আগ্রহ ক্রমেই বাড়ছে। শেষ পর্যন্ত তিনি নির্বাচনের মাঠে নামলে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট হয়ে উঠবে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।


More News Of This Category