• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা

ছাতকের গানুউরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন এমপি কলিম উদ্দিন আহমদ মিলন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিবেদক: ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান ও ধনপুর গ্রামের মধ্যবর্তী গানুউরা নদীতে একটি সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।মঙ্গলবার চেচান গ্রামের তালুকদার বাড়িতে যুক্তরাজ্য বিএনপি ও কমিউনিটি নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা সুয়েব মিয়া তালুকদারের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা সুয়েব মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি মিলন বলেন, “আগামী দিনে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করে ছাতক-দোয়ারাবাজারের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে চেচান ও ধনপুর গ্রামের মধ্যবর্তী গানুউরা নদীতে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”সভায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ শাহ সফিকুল আলম মতি, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রউফ, নুরুল আমিন, সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


More News Of This Category