• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ছাতকে নি’খোঁ’জ যুবককে খুঁজে পেতে থানায় সাধারণ ডায়রি জনসম্পৃক্ততার কারণে আলোচনায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আমির হোসাইন ছাতকের গানুউরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ছাগলের ছানা নিয়ে থানায় : ভুক্তভোগী নারীর অভিযোগে ওসি রতন শেখের তাৎক্ষণিক পদক্ষেপ সুনামগঞ্জে জমিয়তের কমিটি গঠন মাও. আব্দুল ওয়াহহাব সভাপতি, মাওলানা রমজান হুসাইন সাধারণ সম্পাদক ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু, সহপাঠী আহত খোলার দিনেও তালাবদ্ধ মধ্যনগর উপজেলা সমাজসেবা অফিস, সেবা গ্রহীতাদের দুর্ভোগ সিলেট-সুনামগঞ্জ সড়কে সিএনজি গাড়িতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ২০

উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু, সহপাঠী আহত

Reporter Name
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খেলার সময় বজ্রপাতে রানা মিয়া (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবন্য মিয়া (১২) নামে তার এক সহপাঠী আহত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পশ্চিম আঠারপাইকা গ্রামের জাহিদুল হকের ছেলে লাবন্য মিয়া ও আফজাল মিয়ার ছেলে রানা মিয়া বাড়ির পাশের একটি জমিতে খেলছিল। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে তারা দুজনই গুরুতর আহত হয়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে রানা মিয়ার মৃত্যু হয়। আহত লাবন্য মিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিহত রানার চাচাতো ভাই রাজু মিয়া বলেন, “দুপুরে তারা বাড়ির পাশের জমিতে খেলছিল। হঠাৎ বজ্রপাত হলে দুজনই আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে রানা মারা যায়।”

স্থানীয়রা জানান, হতাহত দুই কিশোরের মধ্যে চাচা-ভাতিজার সম্পর্ক রয়েছে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রানার পরিবারে চলছে মাতম।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দীক বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় আবহাওয়াবিদরা খোলা মাঠ, ফাঁকা জায়গা ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে বজ্রসহ বৃষ্টির সময় শিশু-কিশোরদের ঘরের বাইরে খেলাধুলা থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


More News Of This Category