• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা বিশ্বম্ভরপুরে ৬৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

বিএনপি-জামায়াতের হামলার প্রতিবাদে ঢাকা মহানগর যুুবলীগের বিক্ষোভ মিছিল

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বিক্ষোভ সমাবেশ শুরুর আগে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, অতীতের হিংস্রতা ও নৈরাজ্য ছাড়েনি বিএনপি। অরাজকতা করলে পুলিশ তার জবাব দেবে। আর পুলিশ বাহিনীর সাথে থেকে যুবলীগও সকল নৈরাজ্য প্রতিহত করবে।

পরশ জানিয়েছেন, আজ শুক্রবার থেকে যুবলীগ পুলিশের সাথে রাজপথেই থাকবে। পরে যুবলীগ চেয়ারম্যানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর যুবলীগ।

একই সময়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। মিছিল পূর্ব সমাবেশে যুবলীগ নেতারা বলেন, আন্দোলনের নামে বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। গত কয়েকদিনে বিভিন্ন স্থানে পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলা করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে বিএনপি।

সংগঠনটির নেতারা আরও বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা বন্ধ না হলে রাজপথে প্রতিহত করা হবে। পরে বিক্ষোভ মিছিল জিরো পয়েন্টসহ বেশ কয়েকটি সড়ক ঘুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেষ হয়।


More News Of This Category