• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা বিশ্বম্ভরপুরে ৬৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

বিএনপির কর্মীরা এখন দুর্বৃত্ত হয়ে গেছে: কাদের

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

তাদের (বিএনপি) কর্মীরা এখন আর কর্মী নেই, দুর্বৃত্ত হয়ে গেছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, যারা সন্ত্রাসী মামলার আসামি তাদেরকে যদি এসব অপরাধের জন্য পুলিশ ধরে তাহলে কি পুলিশের অপরাধ?

শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত ‘সবুজ বাংলাদেশ: সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে প্রশ্ন করেন, বিএনপির লোকজন অপরাধী হলে তাদেরকে আইনের আওতায় নিলে কেন এতো আপত্তি?

কাদের বলেন, আন্দোলনের নামে সহিংসতার উপাদান যুক্ত হলে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করবে। আওয়ামী লীগ কখনো কাউকে আক্রমণ করবে না, তবে আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করা হবে। নির্বাচনে শেখ হাসিনা সরকারকে হঠাতে পারবে না জেনে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে।

খারাপ কাজ ও অপরাধ যারা করবে তারা আওয়ামী লীগের হলেও কোনো প্রকার ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যে অপরাধ করবে, সে যেই দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


More News Of This Category