• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা বিশ্বম্ভরপুরে ৬৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

গুম-খুন করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় আ. লীগ: ফখরুল

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

গুম-খুন করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জে নিহত যুবদল কর্মী শাওনের গায়েবানা জানাজার পূর্ব বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, শাওনের লাশ পরিবারের কাছে হস্তান্তর না করে পুলিশ প্রহরায় দাফন করা হয়েছে। যা অমানবিক ও হৃদয়বিদারক ঘটনা। বিএনপিকে নির্মূল করতেই সরকার এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, শাওনের রক্ত বৃথা যাবে না। রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে। আগামীকাল থেকে ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


More News Of This Category