• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা

আজ শুধু হিজিবিজি হিজিবিজি

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ ধারাবাহিক নাটকে আনিসের (জাহিদ হাসান) সাইকোলজিক্যাল প্রোফাইল করেছিল বড় চাচা (আলী যাকের)। দৃশ্যটা মনে আছে? বড় চাচা আনিসকে একেকটি ছবি দেখিয়ে জিজ্ঞাসা করছেন, বলো তো এখানে কী? আর আনিসের সেই বিখ্যাত জবাব, ‘এখানে তো কিছু নেই। শুধু হিজিবিজি।’ এরপর—‘এইটা আরও বেশি হিজিবিজি।’ সবশেষে—‘হিজিবিজি হিজিবিজি!’

আজ ৩ সেপ্টেম্বর, ডুডল দিবস। শিল্প-সাহিত্য, খেলাধুলা কিংবা বিনোদন জগতের বিখ্যাত ব্যক্তিদের সৃষ্টিকর্ম বেচাবিক্রির লক্ষ্যে সেসবের ডুডল অনলাইন নিলামে তুলতে উৎসাহ তৈরির জন্য দিবসটির উদ্ভাবন।

এই যে হিজিবিজি আঁকিবুঁকি, জীবনের কখনো না কখনো আমরা সবাই করেছি বা করি। হাতে পেনসিল বা কলম এবং কাছে সাদা পৃষ্ঠা পেলে আনমনে কত অর্থহীন দাগাদাগি করি। আসলেই কি এসব অর্থহীন? অবচেতন মনের এসব আঁকিবুঁকিরও একটা অর্থ নিশ্চয়ই আছে। মানবমনের অতলে কত বিচিত্র ভাবনা বাস করে! ভাবনার সাঁকো পেরিয়ে প্রকাশিতও হয় অদ্ভুত সব পথে। মাঝেমধ্যে আর্ট গ্যালারি বা শিল্প প্রদর্শনীতে ‘বিমূর্ত ছবি’ দেখে নিষ্পলক তাকিয়ে থেকেছি কত! অর্থোদ্ধারের চেষ্টা করেছি। কখনো অর্থপূর্ণ হয়ে ধরা দিয়েছে চোখে, কখনো বিমূর্তই থেকে গেছে।

এই হিজিবিজি আঁকিবুঁকিকেই বলে ‘ডুডল’। আজকাল অবশ্য গুগলের কল্যাণে ‘ডুডল’ ব্যাপারটি সবার কাছেই মোটামুটি পরিচিত। বিশেষ কোনো দিন, ঘটনা, বিখ্যাত ব্যক্তিদের জন্ম-মৃত্যু দিবস প্রভৃতি উপলক্ষে গুগল শিল্পসম্মত ডুডল প্রকাশ করে থাকে। ১৯৯৮ সালে বার্নিং ম্যান ফেস্টিভ্যালের দিন গুগলে প্রথম যুক্ত হয় ডুডল। তবে এই ডুডলের ধারণা কিন্তু অত্যন্ত প্রাচীন। প্রাগৈতিহাসিক যুগের বহু গুহাচিত্রে এমন বিমূর্ত আঁকাআঁকির সন্ধান পাওয়া যায়।


More News Of This Category