• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
দীর্ঘ ১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি জেলা প্রশাসনের জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ২ জন হাসপাতালে ভর্তি দোয়ারাবাজারে জঙ্গলে বটবৃক্ষের নিচে ‘আস্তানা’ ঘিরে এলাকায় আতঙ্ক   দিরাই পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে এড.ইকবাল হোসেন চৌধুরী চামরদানী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা এম শহীদ

আমেরিকা ’৭১ এর পরাজয়ের প্রতিশোধ নেয় ’৭৫ সালে: ওবায়দুল কাদের

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপন লোকের বিশ্বাসঘাতকতায় বঙ্গবন্ধুকে সপরিবারে প্রাণ দিতে হয়েছে। বঙ্গবন্ধুকে বাঁচাতে সেদিন কোনো রাজনৈতিক নেতা এগিয়ে আসেননি। এই দায় রাজনীতিকদের নিতে হবে। আমেরিকা ’৭১ এর পরাজয়ের প্রতিশোধ নেয় ’৭৫ সালে। জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিরা বঙ্গবন্ধুকে হত্যার সাহস পেত না।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, ’৭৫ এর খুনিদের চাকরি দিয়ে পুনর্বাসন করেছে জিয়াউর রহমান। সবচেয়ে খারাপ কাজ করেছে খুনিদের দায়মুক্তি দিয়ে।

একইসাথে ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি জড়িত বলে আভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, মুফতি হান্নানের জবানবন্দিতে পরিষ্কার, হাওয়া ভবন থেকে শেখ হাসিনাকে হত্যার সিগন্যাল এসেছিল।

মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করবেন, ব্যর্থ হলেও আওয়ামী লীগকে দোষ দেবেন। পদ্মা-মেঘনায় পানি গড়িয়ে যায়, ঈদ যায়, ফখরুল সাহেবদের আন্দোলন দেখা যায় না। ইলেকশনে মনোনয়ন বাণিজ্য আছে, বিএনপি এই লোভ সামলাতে পারবে না বলে এ সময় উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে আন্দোলনে জয়ী হয়ে নির্বাচনে গেলে বিজয়ী হওয়া যায়, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যায় না। আন্দোলনের সোনার হরিণ বিএনপির কাছে ধরা দিচ্ছে না, তাই ক্ষমতার ময়ূর সিংহাসন দূরের কথা।


More News Of This Category