এম আর মিনহাজ,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে হারিয়ে যাওয়া চার বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন হাসপাতালে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা। তাঁদের দ্রুত পদক্ষেপ ও আন্তরিকতায় স্বস্তি ফিরে পেয়েছে শিশুটির পরিবার।
বুধবার (১১ নভেম্বর) আনুমানিক দুপুর ২টা ৫০ মিনিটের দিকে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান টহলরত আনসার সদস্যরা।
পরে শিশুটির পরিচয় ও অভিভাবককে খুঁজে বের করতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তল্লাশি চালান তাঁরা। একপর্যায়ে হাসপাতালের গাইনি ওয়ার্ডে শিশুটির মাকে খুঁজে পান। পরে শিশুটিকে নিরাপদে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
উদ্ধার হওয়া শিশুটির নাম আদিল হাসান। তার বয়স চার বছর। সে সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের সবুজ মিয়া ও বিলকিছ দম্পতির সন্তান।
উদ্ধার হওয়া শিশুটির নাম আদিল হাসান। তার বয়স চার বছর। সে সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের সবুজ মিয়া ও বিলকিছ দম্পতির সন্তান।
শিশুটিকে উদ্ধার ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজে দায়িত্ব পালন করেন চার আনসার সদস্য। পিসি মো. মতিউর রহমান (আইডি নং-৪১৫৬৩), এপিসি মো. বাছির উদ্দিন (আইডি নং-৭৬৫০৯), আনসার সদস্য আবু সাঈদ (আইডি নং-৮৮৯৯১) ও আরমান হোসেন (আইডি নং-৮৯১১৯)।
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসাকেন্দ্র। প্রতিদিন এখানে বিপুলসংখ্যক রোগী ও তাঁদের স্বজনদের সমাগম ঘটে। এমন জনবহুল স্থানে শিশুটি হারিয়ে যাওয়ার পর আনসার সদস্যদের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুশ্চিন্তা থেকে রক্ষা পেয়ে