
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জহুর উদ্দিনের নিজ দখলীয় বসতঘরে অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়। তাঁর বাড়ি নীলপুর গ্রামে। তিনি মৃত আব্দুর রাজ্জাক ও আয়তারা বেগমের ছেলে।
মামলার অপর আসামি মো. সিরাজ মিয়ার বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে। তিনি মৃত তোয়াজুল মিয়া ও সুন্দরী বিবির ছেলে। অভিযানকালে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে অধিদপ্তরের তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) ক্রমিক এবং ৪১ ধারায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।
সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেনের পাঠানো তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে অভিযান ও আইনগত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।